চট্টগ্রাম ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে

পটিয়া ভূমি অফিসে দালাল বিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে আটক ১ জন

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে পড়েছিলেন সেবা গ্রহীতারা। অভিযোগের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে সাজা প্রদান করা হয়।

আটককৃত যুবকের নাম মো. আলী রেজা ওরফে সাকিব (২২)। তিনি পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

সেবা গ্রহীতাদের অভিযোগ, সাকিবসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে নিজেরাই তাদের কাজ করিয়ে নিচ্ছিল। কেউ সরাসরি অফিসে কাজ করতে গেলে নানা হয়রানির শিকার হতে হতো। অভিযোগ রয়েছে, এসব দালালদের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশও রয়েছে, যার মাধ্যমে অর্থ লেনদেনের ভাগাভাগি করা হয়।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত হাতে-নাতে সাকিবকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন,

> “ভূমি অফিসে দালালচক্রের কোনো স্থান নেই। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য এই অভিযান চলমান থাকবে। দালালের মাধ্যমে নয়, সবাই যেন নিজ নিজ কাজ নিজে করেন—এই বার্তাই আমরা দিতে চাই।”

তিনি আরও জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত করে সেবাগ্রহীতাদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সরকারি সেবা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে

পটিয়া ভূমি অফিসে দালাল বিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে আটক ১ জন

আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫