চট্টগ্রাম ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির বিধান

অনলাইন জুয়ার শাস্তি: দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা

সারাদেশ ৭১ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশ ৭১ ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণা রোধে কঠোর শাস্তির বিধান রেখে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া খেলায় জড়িত বা তা পরিচালনাকারী ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, অনলাইন জুয়া সম্পর্কিত যেকোনো কার্যকলাপ এখন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

অধ্যাদেশ অনুযায়ী—

  • যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি অনলাইন জুয়ার জন্য ওয়েবসাইট, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন, পরিচালনা করেন বা অংশগ্রহণ করেন,
  • যদি কেউ জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন,
  • কিংবা ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বিজ্ঞাপন বা শেয়ার করেন,

তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর ২০ ধারা অনুযায়ী এই অপরাধের জন্য অনধিক দুই বছরের কারাদণ্ড অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।

এছাড়া, অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগ থেকে বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জনগণকে সতর্ক করা হয়েছে যে, অনলাইন জুয়ায় অংশগ্রহণ বা তা প্রচার করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।

জনস্বার্থে অনলাইন জুয়ার গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন দ্রুত বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: তথ্য অধিদফতর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির বিধান

অনলাইন জুয়ার শাস্তি: দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫