চট্টগ্রাম ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চারুকলা অনুষদের নিয়োগ পরীক্ষায় প্রাক্টিক্যাল অবমূল্যায়নের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, চারুকলা শিক্ষার্থীদের মানববন্ধন

মোস্তাফিজ | বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, চারুকলা অনুষদের সাম্প্রতিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের পাশাপাশি নিম্নমানের প্রশ্নপত্র ও বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণ করা হয়েছে। এতে চারুকলা শিক্ষার মান, মর্যাদা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, চারুকলা একটি সম্পূর্ণ প্রাক্টিক্যাল ও সৃজনশীল চর্চাভিত্তিক বিষয় হলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বরের ৮৫ শতাংশ থিওরি এবং মাত্র ১৫ শতাংশ প্রাক্টিক্যাল নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এই মূল্যায়ন কাঠামোর ফলে শিল্পীসত্তা, ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন সম্ভব হয়নি।

তারা আরও অভিযোগ করেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের মান ছিল আরও নিম্নমানের। নিবন্ধন পরীক্ষায় যেখানে তুলনামূলকভাবে মানসম্মত প্রাক্টিক্যাল প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে, সেখানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘হাত আঁকা’র মতো প্রাথমিক স্তরের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, যা একটি উচ্চপর্যায়ের নিয়োগ পরীক্ষার গাম্ভীর্য ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, পরিকল্পিতভাবে প্রাক্টিক্যাল দক্ষতাকে অবমূল্যায়নের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষক নিয়োগের পথ রুদ্ধ করা হচ্ছে।

এ সময় শিক্ষার্থী, শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, বিতর্কিত ও নিম্নমানের প্রশ্নপত্র বাতিল করে পুনর্মূল্যায়ন, প্রাক্টিক্যালভিত্তিক বিষয়ে যৌক্তিক নম্বর বণ্টন নিশ্চিত করা, আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং চারুকলা শিক্ষার মান ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চারুকলা শিক্ষার মর্যাদা রক্ষায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চারুকলা অনুষদের নিয়োগ পরীক্ষায় প্রাক্টিক্যাল অবমূল্যায়নের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, চারুকলা শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫