চট্টগ্রাম ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সীমান্তের শূন্য লাইনে বিজিবি–বিএসএফের উপস্থিতিতে সম্পন্ন হয় মানবিক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মানবিক উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখলেন বাংলাদেশি আত্মীয়রা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় এক অনন্য মানবিক নজির স্থাপন করেছে। ভারতীয় নাগরিক ফনি বেগমের (৭৫) মৃত্যুর পর বাংলাদেশে বসবাসকারী তার আত্মীয়স্বজনদের লাশ দেখার সুযোগ করে দিয়েছে বিজিবি।

জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দু’ইছতরদিঘি গ্রামের বাসিন্দা কসিমুদ্দিনের স্ত্রী ফনি বেগম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার ভাই আতাউর রহমান (৬০) ও আরও কয়েকজন আত্মীয় ৫৯ বিজিবির কাছে লাশ দেখার অনুমতি চান।

আবেদন পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে দ্রুত BSF–এর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় মহানন্দা ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ দেখার ব্যবস্থা করা হয়।

লাশ দেখে বাংলাদেশি আত্মীয়রা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং মানবিক সহযোগিতার জন্য ৫৯ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,
“বিজিবি সবসময় মানবিক কাজে আন্তরিক। মানুষের মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষা করা বিজিবির অন্যতম দায়িত্ব, এবং আমরা সেটা নিষ্ঠার সাথে পালন করে আসছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তের শূন্য লাইনে বিজিবি–বিএসএফের উপস্থিতিতে সম্পন্ন হয় মানবিক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মানবিক উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখলেন বাংলাদেশি আত্মীয়রা

আপডেট সময় : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫