চট্টগ্রাম ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

শমসেরনগর সীমান্তে ভোররাতে গরু চোরাচালানের সময় গুলিবর্ষণ—মরদেহ নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, উত্তেজনা বিরাজ

আশিকুজ্জামান রানা, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত যুবকের নাম সবুজ মিয়া (৩০)। তিনি পঁচাভান্ডার গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন শমসেরনগর সীমান্ত দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশি ৮–১০ জন ব্যক্তি ভারত সীমান্তের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়।

ঘটনার পর সীমান্তজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

৬১ বিজিবির শমসেরনগর বিওপির কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।”

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শমসেরনগর সীমান্তে ভোররাতে গরু চোরাচালানের সময় গুলিবর্ষণ—মরদেহ নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, উত্তেজনা বিরাজ

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫