চট্টগ্রাম ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জমি বিরোধের জেরে হিন্দু পরিবারের ওপর অতর্কিত হামলা, আহত ৪—আইনগত পদক্ষেপের আশ্বাস পুলিশের

গৌরনদীতে হিন্দু পরিবারকে পেটানোর অভিযোগ: আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু

মাহাবুব হাসান
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি :
বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লাখেরাজ কসবা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী ওই গ্রামের বাসিন্দা দশরথ দাস জানান, তাদের বসতবাড়ির ২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ছুমাইয়া আক্তার ছবির স্বামী আহাদুলের সঙ্গে বিরোধ চলছিল। জমি দখলের লক্ষ্যেই নানা সময় তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে আমাদের ওপর নির্যাতন ও জুলুম চালানো হচ্ছে। জমি দখলের পায়তারা করে আসছিল তারা। এর ধারাবাহিকতায় রোববার কোনো কারণ ছাড়াই আহাদুল, তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম ও ভাতিজা নাদিম আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা অনধিকারভাবে বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলায় আমি সহ চারজন আহত হই।”

আহতরা হলেন—লক্ষ্মী রানী, দশরথ দাস, জয় দাস ও তার বোন। গুরুতর আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত আহাদুলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি বিরোধের জেরে হিন্দু পরিবারের ওপর অতর্কিত হামলা, আহত ৪—আইনগত পদক্ষেপের আশ্বাস পুলিশের

গৌরনদীতে হিন্দু পরিবারকে পেটানোর অভিযোগ: আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময় : ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫