চট্টগ্রাম ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ছাতকে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ—প্রিমিয়ার ক্রিকেট লীগের আনুষ্ঠানিক যাত্রা

জমকালো আয়োজনে ছাতক পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আয়োজিত ৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ–২৫ এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট আসরের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন সাজ্জাদ মাহমুদ মনির ও মোঃ লাহিন মিয়া। উদ্বোধনী ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও সুস্থ সমাজ বিনির্মাণে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন এই ধরনের উদ্যোগে সবসময় সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, আব্দুর রশিদ, আছরব আলী, আনফর আলী, সৈয়দ আহমদ লেছু এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ—দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্‌ আখতারুজ্জামান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোঃ খালেদ মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাহমুদুল সাবুল, মোহন আহমেদ, আব্দুস সুফান, আহমদ আলী, জাকির আহমদ, সোহেল আহমদ, সামিউল হক সানি, সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, আবু বকর চৌধুরী, জামরুল ইসলাম রেজা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ মইনুল আহমেদ এবং মোহাম্মদ নবীর হোসেন।

উল্লেখ্য, প্রিমিয়ার ক্রিকেট লীগে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে দলগুলো। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। উদ্বোধনী দিনে বস স্কোয়ার্ড ও সেভেজ স্ট্রাইকার্স মুখোমুখি হয়। বিজয়ী দলগুলোর মধ্যে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাতকে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ—প্রিমিয়ার ক্রিকেট লীগের আনুষ্ঠানিক যাত্রা

জমকালো আয়োজনে ছাতক পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫