তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিঠুকে পুনর্বহাল করেছে জেলা ছাত্রদল
চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাংগঠনিক পদে পুনর্বহাল
- আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. তারিকুল ইসলাম মিঠুর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে পুনরায় তার প্রাথমিক সদস্য পদ ও সাংগঠনিক দায়িত্বে বহাল করা হয়েছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া আহমেদ আজল স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মিঠুকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগের বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মো. তারিকুল ইসলাম মিঠু এখন থেকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ছাত্রদলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেছে।
এ সিদ্ধান্ত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।























