চট্টগ্রাম ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সপুরায় সহকারী রেজিস্ট্রারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা

রাজশাহীতে গভীর রাতে বাসায় ডাকাতি: সহকারী রেজিস্ট্রারকে অস্ত্রের মুখে জিম্মি

: গোলাম কিবরিয়া জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর সপুরা এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত প্রায় পৌনে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় বাসায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছা. মুর্শেদা খাতুন এবং তার ভাতিজা সাংবাদিক আমানুল্লাহ আমান।

ভুক্তভোগী পরিবারের বর্ণনা অনুযায়ী, রাত ২টা ৫৫ মিনিটের দিকে আমানের ঘুম ভাঙলে তিনি রুমে একজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে চোর বলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ডাইনিং টেবিলে থাকা চাবি ব্যবহার করে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে দুর্বৃত্তরা নিচতলায় নেমে দ্রুত পালিয়ে যায়।

ডাকাতরা বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা, ব্যাংকের দুটি চেকবইসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র নিয়ে যায়। ড্রয়িং রুমের টেবিলে একটি ধারালো হাসুয়া ফেলে যাওয়ায় পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে গেট খুলে তাদের উদ্ধার করে।

মুর্শেদা খাতুন বলেন, “এটা সাধারণ চুরি নয়; দুর্বৃত্তরা ডাকাতির কায়দায় পুরো ঘটনা ঘটিয়েছে। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে এবং তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আমাদের ঘুম ভাঙলে তারা আক্রমণ করত। দ্রুত পুলিশ না এলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।”

এ ঘটনায় শুক্রবার রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সপুরায় সহকারী রেজিস্ট্রারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা

রাজশাহীতে গভীর রাতে বাসায় ডাকাতি: সহকারী রেজিস্ট্রারকে অস্ত্রের মুখে জিম্মি

আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫