চট্টগ্রাম ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

আগামীকালের সমাবেশ সফল করতে ১৩ উপকমিটি, ৬০০ স্বেচ্ছাসেবক ও মেডিকেল বুথ প্রস্তুত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী ছাত্র–যুব সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য ছাত্র–যুব সমাবেশ সফল করতে আজ সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। “সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ”— এ স্লোগানে আয়োজিত সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।

সমাবেশ সফল করতে সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ। এছাড়া আয়োজনে সার্বিক সহায়তার লক্ষ্যে মোট ১৩টি উপকমিটি গঠন করা হয়েছে।

সমাবেশ ব্যবস্থাপনায় ৬০০ স্বেচ্ছাসেবক মোতায়েন, ২টি মেডিকেল বুথ স্থাপন এবং দূর–দূরান্ত থেকে আগত পরিবহনের পার্কিংয়ের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা নায়েবে আমীর মোখলেশুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আগামীকালের সমাবেশ সফল করতে ১৩ উপকমিটি, ৬০০ স্বেচ্ছাসেবক ও মেডিকেল বুথ প্রস্তুত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী ছাত্র–যুব সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫