চট্টগ্রাম ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

আর্তমানবতার সেবায় ডা. মেহেদী হাসানের ‘আমাদের অ্যাম্বুলেন্স’ আলোচিত উদ্যোগ

মনিরামপুরে ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত মৃতদেহ বিনামূল্যে বহন, মানবিক উদ্যোগে ডা. মেহেদী হাসান

এস এম মামুন, যশোর
  • আপডেট সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা যোদ্ধা ডা. মেহেদী হাসান। তাঁর উদ্যোগে গঠিত ‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেবাটি ইতিমধ্যেই অর্ধশতাধিক মৃতদেহ বিনামূল্যে বহন করেছে। শুধু তাই নয়, নামমাত্র মূল্যে সেবা পেয়েছেন সাত শতাধিক রোগী।

২০২৪ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ জন প্রবাসীর মৃতদেহ এবং খুলনা, যশোর, মনিরামপুরসহ আশপাশের এলাকা থেকে ২৬টি মৃতদেহ বিনামূল্যে বহন করেছে ‘আমাদের অ্যাম্বুলেন্স’।

মহামারি কোভিড-১৯ চলাকালীন সময়ে ডা. মেহেদী দেশের প্রায় ২০ হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছেন। মানবিক ডাক্তার হিসেবে খ্যাতি পাওয়া এই চিকিৎসক বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত।

তার এই মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইইইবি) ও ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন।

অ্যাম্বুলেন্স সেবা সম্পর্কে মনিরামপুরের মুক্তারপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, “মালয়েশিয়ায় আমার শ্যালকের মৃত্যুর পর বিনামূল্যে লাশ গ্রামে পৌঁছে দেয় ‘আমাদের অ্যাম্বুলেন্স’। এমন মানবিক সেবা ভোলার নয়।”

শ্যামকুড় গ্রামের হারুনা রশিদ বলেন, “আমার ৪ দিনের শিশুর লাশ খুলনা থেকে বিনামূল্যে গ্রামে পৌঁছে দেয় ডা. মেহেদীর অ্যাম্বুলেন্স।”

‘আমাদের অ্যাম্বুলেন্স’-এর পরিচালক মো. শাহ্ জালাল জানান, “মনিরামপুরে রোগী পরিবহনের জন্য ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেখানে সাধারণ অ্যাম্বুলেন্স ভাড়া নেয় দেড় থেকে দুই হাজার টাকা।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ডা. মেহেদী হাসান বলেন,
“সাধারণ মানুষের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমরা শিগগিরই ফ্রিজিংসহ আরও তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত করার পরিকল্পনা নিয়েছি।”

মানবিক সেবার এই উদ্যোগে মনিরামপুরবাসী আজ গর্বিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আর্তমানবতার সেবায় ডা. মেহেদী হাসানের ‘আমাদের অ্যাম্বুলেন্স’ আলোচিত উদ্যোগ

মনিরামপুরে ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত মৃতদেহ বিনামূল্যে বহন, মানবিক উদ্যোগে ডা. মেহেদী হাসান

আপডেট সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫