চট্টগ্রাম ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

রাজনৈতিক নির্যাতনের ১৭ বছরের পাশে থাকা নেতার পক্ষে স্বজনদের একযোগে আবেদন

কুমিল্লা-৬: ১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গত ১৭ বছরে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যরা অংশ নেন।

লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরীর স্ত্রী নাসরিন খানম। তিনি বলেন,
“গত এক যুগেরও বেশি সময় ধরে কুমিল্লা-৬ আসনে বিএনপি সমর্থন করার কারণে বহু পরিবার মামলায় জর্জরিত হয়েছে, কেউ কেউ কারাবরণ করেছেন, কেউ হারিয়েছেন স্বজনদের। এই দীর্ঘ সময়ে আমিন উর রশিদ ইয়াছিন আমাদের পাশে থেকেছেন আইনি সহায়তা, ভরণপোষণ, চিকিৎসা ও মানবিক সহযোগিতা দিয়ে।”

তিনি আরও দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের নামে শত শত মামলা ও গ্রেপ্তারের সময় ইয়াছিনের অবদান ছিল অনন্য। এমন একজন ত্যাগী ও মানবিক নেতাকে প্রার্থী না করলে কুমিল্লা-৬ আসনে বিজয় অর্জন কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, বিএনপির মহাসচিব ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় কুমিল্লা-৬ আসনে ইয়াছিনের পরিবর্তে মনিরুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে তুলনামূলকভাবে “কম পরিচিত”।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিবার দেশনায়ক তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন—
“আমাদের বটবৃক্ষ ইয়াছিনকে উপড়ে ফেলবেন না। তিনি আমাদের নির্যাতনের সময় ছায়া ছিলেন, সহায় ছিলেন, আশ্রয় ছিলেন।”

এসময় মহানগর যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিবারসহ তিন শতাধিক নির্যাতিত সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজনৈতিক নির্যাতনের ১৭ বছরের পাশে থাকা নেতার পক্ষে স্বজনদের একযোগে আবেদন

কুমিল্লা-৬: ১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

আপডেট সময় : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫