চট্টগ্রাম ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সাংবাদিক সমাজের ক্ষোভ

শ্রীপুরে প্রেসক্লাব সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা: নিন্দা ও প্রতিবাদ

মো: জুয়েল রানা শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার ও দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

জানা যায়, জনৈক শাহাবুদ্দিনের জমি সংক্রান্ত রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে সম্প্রতি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই সময় সংবাদ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিন সাংবাদিক। কিন্তু ঘটনাস্থলে সাংবাদিকতার দায়িত্ব পালন সত্ত্বেও একটি মহলের প্ররোচনায় উদ্দেশ্যমূলকভাবে গত ৩০ অক্টোবর শ্রীপুর থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়। মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ শ্রীপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কোনো তদন্ত ছাড়া সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এই ধরনের ষড়যন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে অন্তরায় সৃষ্টি করে।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তিন সাংবাদিককে পুলিশি হয়রানি না করার দাবি জানান। তারা আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সাংবাদিক সমাজের ক্ষোভ

শ্রীপুরে প্রেসক্লাব সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা: নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫