চট্টগ্রাম ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নলছিটিতে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম

নলছিটিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নলছিটি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় মানুষদের জন্য ব্লাড সুগার, ব্লাড গ্রুপ ও চোখের পরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন বলেন, “জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে কেন্দ্র ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠুসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ উপকৃত হয় এবং দলীয় কার্যক্রমে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পায় বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নলছিটিতে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম

নলছিটিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

আপডেট সময় : ০৪:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫