ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নান্দাইলে উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
- আপডেট সময় : ১১:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নান্দাইল,ময়মনসিংহ | ২৬ আগস্ট ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নান্দাইল নতুন বাজারস্থ ডাক বাংলোর বিপরীত পাশে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন নান্দাইল মার্কাজ মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, যুগ্ম আহ্বায়ক আনোয়ার মাস্টার, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাহার আলী, ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক এবং যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।























