চট্টগ্রাম ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

চকরিয়ায় ১৮ সদস্যের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি মানিক ও সম্পাদক জনি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ মানিক সভাপতি এবং দৈনিক দিনকাল প্রতিনিধি নূরুদ্দোজা জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে কক্সবাজারের কুটুম বাড়ি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রতিনিধিসভায় কণ্ঠ ভোটের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক প্রতিনিধি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউজে’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, কক্সবাজার জেলা সভাপতি আব্দুল আলীম নোবেল, এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল।

সভায় নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ মানিক ও সাধারণ সম্পাদক নূরুদ্দোজা জনি বলেন,

> “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল অঙ্গীকার।”

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সহ-সভাপতি — সাইরাজ চৌধুরী (দৈনিক আপন কণ্ঠ), আলাউদ্দীন আলো (দৈনিক আপন কণ্ঠ);
যুগ্ম-সাধারণ সম্পাদক — আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব (দৈনিক জনপ্রহরী);
সাংগঠনিক সম্পাদক — আব্দুল্লাহ আল মামুন (দৈনিক প্রভাতী);
দপ্তর সম্পাদক — মাস্টার মুহাম্মদ ওসমান সরওয়ার (প্রতিদিনের কাগজ);
প্রচার সম্পাদক — রেজাউল করিম (আজকের বসুন্ধরা);
অর্থ সম্পাদক — শওকতুল ইসলাম (ইনফো বাংলা);
নির্বাহী সদস্য — অধ্যক্ষ সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী (সোনালী বার্তা)।

সম্মানিত সদস্যরা:
মোহাম্মদ রিদুয়ান হাফিজ (সময় কন্ঠস্বর), ইসমাইল হোসেন তুহিন (বাংলার ডাক), জুবাইরুল ইসলাম (সি প্লাস টিভি)।

সাধারণ সদস্যরা:
ইয়ার রহমান আনান (আলোকিত সকাল), রিদুয়ানুল হক (মুক্ত খবর), আরফাতুল হক সানি (ঘোষণা), আব্দুল্লাহ আল মামুন (গণকণ্ঠ), ফজলুল হাসান রিয়াদ (বণিক বার্তা) প্রমুখ।

সভায় চকরিয়া উপজেলার গণমাধ্যমকর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় ১৮ সদস্যের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি মানিক ও সম্পাদক জনি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা

আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫