চট্টগ্রাম ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হাইকোর্টের জামিন আদেশে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি; পাশে থাকা পরিবার, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা

দীর্ঘ ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া, কক্সবাজার | ২৫ আগস্ট ২০২৬ : দীর্ঘ ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন অনুসন্ধান নিউজ উখিয়ার নির্বাহী সম্পাদক, কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মহামান্য হাইকোর্টের জামিন আদেশের পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট একটি মামলায় কক্সবাজার জেলা জজকোর্টে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে আইনি সহায়তায় হাইকোর্ট থেকে জামিন আদেশ পাওয়ার পর ১৭ দিন কারাভোগ শেষে তিনি মুক্তি পান।

মুক্তির পর সিরাজুল কবির বুলবুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার পাশে থাকা পরিবারের সদস্য, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন সিকদার, পুলিশ কর্মকর্তা ও উখিয়ার কৃতী সন্তান মোহাম্মদ আইয়ুব, পুলিশ কর্মকর্তা খুরশেদ আলম সুজন এবং অ্যাডভোকেট তারেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া জাসাস উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহ্বায়ক কফির উদ্দিন আনু, বিএনপি নেতা সালাম সিকদার, সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু, নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন জয়, কামরুল ইসলাম এবং যুগযুগান্তর উখিয়া উপজেলা প্রতিনিধি আবদুল গফুরসহ সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

সিরাজুল কবির বুলবুল আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে যারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

উল্লেখ্য, সিরাজুল কবির বুলবুল উখিয়া এলাকায় সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে তার লেখা ও প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাইকোর্টের জামিন আদেশে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি; পাশে থাকা পরিবার, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা

দীর্ঘ ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল

আপডেট সময় : ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬