চট্টগ্রাম ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

খুলনা, যশোর, মেহেরপুর ও মাগুরায় পৃথক চারটি তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা বিভাগে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা | ২৪ আগস্ট ২০২৬ : খুলনা বিভাগে ভোক্তা অধিকার সংরক্ষণে তদারকিমূলক অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের চারটি পৃথক টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পুলেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তানসীপ ট্রেডার্সকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রয়, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে গাংনী বাজার এলাকায় পরিচালিত অভিযানে সোহাগ ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নান্না বিরিয়ানি হাউজকে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জীবনানন্দ দাস স্টোরকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চারটি পৃথক অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বা ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে খুলনা বিভাগজুড়ে এ ধরনের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খুলনা, যশোর, মেহেরপুর ও মাগুরায় পৃথক চারটি তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা বিভাগে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬