চট্টগ্রাম ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ; মামলা দায়েরের পর আত্মগোপনে থাকা ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

মোঃ একরামুল ইসলাম আশিক, রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট, রংপুর | ২৪ আগস্ট ২০২৬ : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক এবং অভিযোগকারী পরিবারের প্রতিবেশী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভুক্তভোগী স্কুলছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার প্রয়োজনে লালমনিরহাটে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী জোরপূর্বক ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউসুফ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ; মামলা দায়েরের পর আত্মগোপনে থাকা ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬