চট্টগ্রাম ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী, ভার্মিকম্পোস্ট, কেঁচোসার, কারিতাস, জৈব কৃষি, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীলতা, কৃষি, কৃষক, কেঁচোসার বাজারজাতকরণ, ECRAB, ধরিত্রী প্রকল্প, পটুয়াখালী নিউজ, কলাপাড়া নিউজ, মহিপুর নিউজ

মহিপুরে ভার্মিকম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে কারিতাসের মতবিনিময় সভা

মিজানুর রহমান রিপন
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী, ২০ আগস্ট ২০২৬: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার এবং কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ব্যবহার বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় মহিপুর থানা সদরের কারিতাস অফিসের আন্ধারমানিক প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) ও ধরিত্রী প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় শুরুতে সার্বজনীন প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন কারিতাস মহিপুর অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর (ধরিত্রী প্রকল্প) কাজল ঘরামী।
কারিতাস বরিশাল অঞ্চলের কলাপাড়া উপজেলার ECRAB ও ধরিত্রী প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী, কারিতাস এলসিএমও কর্মকর্তা মি. মংম্যা, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন, কারিতাস ফিল্ড অফিসার মো. জামাল হোসেন, জাগোনারী প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, গণমাধ্যমকর্মী আবুল হোসেন রাজু, ইউপি সদস্য নুরুন্নাহার বেগম, কৃষক অসীম শিকারী ও কৃষানি গোলাপী রানীসহ স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন জর্জ বৈরাগী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জৈব কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগের গুরুত্ব দিন দিন বাড়ছে। কৃষিতে ভার্মিকম্পোস্টের ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদিত কেঁচোসারের সহজলভ্য বাজার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় জলবায়ু সহনশীল কৃষি, ভার্মিকম্পোস্টের উৎপাদন, ব্যবহার, উপকারিতা এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীরা কেঁচোসারের বাজার সম্প্রসারণের সম্ভাবনা, স্থানীয় চাহিদা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন।

কৃষক ও জনপ্রতিনিধিরাও কৃষিতে কেঁচোসারের ব্যবহার বাড়ানোর বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন প্রচারমাধ্যমে ভার্মিকম্পোস্টের গুণাগুণ তুলে ধরে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
মুক্ত আলোচনা পর্বে বিশেষ করে ধরিত্রী প্রকল্পের আওতায় উৎপাদিত ভার্মিকম্পোস্টের বাজারজাতকরণ এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি মো. নাহিদ হাসান বলেন, পরিবেশবান্ধব উপায়ে মাটির উর্বরতা বাড়াতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে জৈব সারের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে টেকসই কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব।
তিনি কৃষকদের মধ্যে ভার্মিকম্পোস্টের ব্যবহার ও এর উপকারিতা সম্পর্কে আরও সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ধন্যবাদ ও সমাপনী বক্তব্য দেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। তিনি সভায় অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস কলাপাড়া অফিসের মার্কেটিং প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী, ভার্মিকম্পোস্ট, কেঁচোসার, কারিতাস, জৈব কৃষি, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীলতা, কৃষি, কৃষক, কেঁচোসার বাজারজাতকরণ, ECRAB, ধরিত্রী প্রকল্প, পটুয়াখালী নিউজ, কলাপাড়া নিউজ, মহিপুর নিউজ

মহিপুরে ভার্মিকম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে কারিতাসের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬