চট্টগ্রাম ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

চট্টগ্রাম সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত; সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও গণমাধ্যমের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ১৬ আগস্ট ২০২৬: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার বিকাশে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যমের উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংবাদিকদের পেশাগত বিকাশে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত; সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও গণমাধ্যমের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬