চট্টগ্রাম ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

বিশ্বরোড বাইপাসের একাংশ বর্জ্যের দখলে; সংবাদ প্রকাশের পরও কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা

কচুয়া বিশ্বরোডে পরিবেশ বিপর্যয়, খালজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ

মোঃআনোয়ার হোসেন (রাজ) কচুয়া, চাঁদপুর
  • আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলার ব্যস্ততম বিশ্বরোড এলাকায় প্রধান সড়কের পাশের খালটি দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে কার্যত একটি উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। খালের ওপর ও দুই পাশজুড়ে জমে থাকা বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ রাস্তার সমতল থেকে প্রায় এক থেকে দেড় ফুট উঁচু হয়ে রয়েছে। শুধু খাল নয়, বিশ্বরোড বাইপাস সড়কের একটি বড় অংশও ময়লার দখলে চলে গেছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শত শত মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুর্গন্ধের কারণে দোকানে বসে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্রেতা দুর্গন্ধের কারণে দোকানে আসতে অনাগ্রহ দেখাচ্ছেন। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসীর ভাষ্যে, বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিদিন নতুন করে বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

পথচারীরা জানান, বিশ্বরোড এলাকার এই বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কিন্তু ময়লার দুর্গন্ধ ও সড়কের ওপর ছড়িয়ে থাকা বর্জ্যের কারণে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা সংশ্লিষ্ট প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের প্রতি দ্রুত খাল ও সড়কসংলগ্ন ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পুনরায় যাতে সেখানে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

তাদের মতে, দ্রুত উদ্যোগ না নিলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্য সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বরোড বাইপাসের একাংশ বর্জ্যের দখলে; সংবাদ প্রকাশের পরও কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা

কচুয়া বিশ্বরোডে পরিবেশ বিপর্যয়, খালজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ

আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬