চট্টগ্রাম ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

প্রান্তিক পরিবারের তথ্য সংগ্রহে এনুমারেটর নিয়োগ দিচ্ছে সরকার, যাচাই শেষে ১ আগস্ট অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নতুন অগ্রগতি, তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা ঘোষণা

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। আবেদনকারীদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে আগামী ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে প্রকাশিত এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, নিয়োগের অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য যাচাই করা হবে। এই যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ জুলাই।

এরপর যোগ্য আবেদনকারীদের নিয়ে ১ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চালু করা হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক, অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।

তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে আগ্রহ;শারীরিক সক্ষমতা;স্মার্টফোন ব্যবহারের দক্ষতা; কম্পিউটার, ট্যাবলেট ও ডিজিটাল ডিভাইস পরিচালনার সক্ষমতা কারণ পুরো তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত নির্দেশনায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য পরবর্তী ধাপে প্রশিক্ষণ, দায়িত্ব ভাগাভাগি এবং মাঠপর্যায়ের কাজের সময়সূচি জানানো হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে দেশের সব পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রান্তিক পরিবারের তথ্য সংগ্রহে এনুমারেটর নিয়োগ দিচ্ছে সরকার, যাচাই শেষে ১ আগস্ট অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নতুন অগ্রগতি, তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা ঘোষণা

আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬