চট্টগ্রাম ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক, ঝুঁকিতে প্রতিদিনের হাজারো পথচারী ও যানবাহন

উখিয়ার উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক সড়কের একটি অংশ টানা ভারী বর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করেছে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে পানি জমে পিচঢালা অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ড্রেন না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থেকে সড়কের ভিত্তি দুর্বল করে দিয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২২ সালে নির্মিত সড়কটির গাইডওয়ালের পাশে যথাযথভাবে মাটি ভরাট করা হয়নি। একই সঙ্গে নির্মাণকাজের সময় প্রয়োজনীয় ড্রেন নির্মাণ না করায় বর্ষা মৌসুমে পানি জমে বর্তমানে সড়কটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন প্রায় তিন হাজারের বেশি মানুষ এই সড়ক ব্যবহার করেন। এছাড়া শতাধিক টমটম ও অন্যান্য স্থানীয় যানবাহন উত্তর পুকুরিয়া হয়ে ভালুকিয়া, কামারিয়াবিল, রত্নাপালং, রুহুল্লার ঢেবা এবং উখিয়া সদরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করে। সন্ধ্যার পর ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কারকাজ এবং পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত সড়কটি মেরামত এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনাও এড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক, ঝুঁকিতে প্রতিদিনের হাজারো পথচারী ও যানবাহন

উখিয়ার উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আপডেট সময় : ০৯:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬