চট্টগ্রাম ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সাংবাদিক নির্যাতন ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভূমিদস্যু ও ঘুষখোর এসআই সিদ্দিকের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

কামাল খান সিনিয়র রিপোর্টার।
  • আপডেট সময় : ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানার ঘুষখোর এসআই সিদ্দিকের বিচার ও ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক সমাজ পুলিশের অন্যায় ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ। তিনি বলেন,

> “পুলিশ জনগণের বন্ধু, অপরাধীর শত্রু হওয়া উচিত। অথচ বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশ অপরাধীদের সহযোগী হয়ে উঠছে। সাংবাদিক মুন্নি শেখের ওপর হামলার ঘটনায় এসআই সিদ্দিকের ভূমিকা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ কামাল খান, সাংবাদিক নেতা এইচ এম হাকিম, মানবাধিকার কর্মী মোঃ শামীম মিয়া, সাংবাদিক মইনুল হাসান, সাংবাদিক এম এ আকাশসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোঃ মাহবুব, সঞ্চালনা করেন মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, দাউদকান্দি উপজেলার সাংবাদিক মুন্নি শেখ তার পৈতৃক সম্পত্তি দখলকারী ভূমিদস্যু পলি বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পান এসআই সিদ্দিক। কিন্তু তদন্তে গিয়ে সাংবাদিকের সামনেই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলার পর আসামি রবকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, এবং সাংবাদিক মুন্নি শেখকে রাতভর মানসিক নির্যাতন করা হয়। এ ঘটনায় এলাকায় ও সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সমাজ ও স্থানীয় জনতা দ্রুত এসআই সিদ্দিকসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিক নির্যাতন ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভূমিদস্যু ও ঘুষখোর এসআই সিদ্দিকের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫