চট্টগ্রাম ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সাধারণ সদস্যদের মতামত উপেক্ষার অভিযোগ; স্বচ্ছ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি

কচুয়ায় সিএনজি চালক সমিতির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ, স্বচ্ছ ভোটে নতুন কমিটি গঠনের দাবি

মোহাম্মদ আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি চালক সমিতির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সিএনজি চালক ও শ্রমিকরা। আন্দোলনকারীদের অভিযোগ, সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একটি “পকেট কমিটি” গঠন করা হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (৬ জুলাই) সকালে কচুয়া পৌর বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিপুল সংখ্যক সিএনজি চালক, শ্রমিক ও সমর্থক অংশ নেন।

সমাবেশে বক্তারা জানান, কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি চালক সমিতির মোট ১৩৫ জন নিবন্ধিত সদস্য রয়েছেন। কিন্তু তাদের দাবি, সদস্যদের মতামত ও অংশগ্রহণ ছাড়াই একটি পক্ষ একতরফাভাবে নতুন কমিটি ঘোষণা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, সমিতির পূর্ব থেকে একটি বৈধ আহ্বায়ক কমিটি কার্যকর রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের অনেককে নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে কিছু নবাগত ও সুবিধাভোগী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন তারা। এতে স্থানীয় চালকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

প্রতিবাদ সমাবেশ থেকে আন্দোলনকারীরা কচুয়ার সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. এ.এন.এম. এহছানুল হক মিলনের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে সকল নিবন্ধিত সদস্যের অংশগ্রহণে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন সাবেক আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন (১), মো. স্বপন (২), শ্রমিক নেতা জামাল হোসেন, মো. তানজিল এবং মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে নতুন কমিটির কোনো প্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাধারণ সদস্যদের মতামত উপেক্ষার অভিযোগ; স্বচ্ছ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি

কচুয়ায় সিএনজি চালক সমিতির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ, স্বচ্ছ ভোটে নতুন কমিটি গঠনের দাবি

আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬