চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি, সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় অগ্রাধিকার

বোদা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা, উন্নয়ন ও নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব

আবু রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বোদা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।

অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ রাজস্ব, উন্নয়ন, প্রকল্প ও মূলধন খাতে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, এই বাজেটে নাগরিক সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বোদা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ডা. লুটফুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি, সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় অগ্রাধিকার

বোদা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা, উন্নয়ন ও নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব

আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬