চট্টগ্রাম ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ওয়েবফাইল আপলোড, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও মেডিকেল ভিসায় নতুন কড়াকড়ি

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো IVAC

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)। নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদন, ওয়েবফাইল আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং শুরু হবে।

IVAC আরও জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের PDF ফরম্যাটে হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।

মেডিকেল ভিসার ক্ষেত্রে নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতাল পরিবর্তন করতে হলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর অনুমতি বাধ্যতামূলক।

FRRO-এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই নতুন নির্দেশনার ফলে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও নিয়ন্ত্রিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবফাইল আপলোড, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও মেডিকেল ভিসায় নতুন কড়াকড়ি

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো IVAC

আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬