চট্টগ্রাম ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

অসুস্থ গরু জবাই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর প্রাণহানি চেষ্টা ও টাকা ছিনতাই; মামলা ও গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সাংবাদিককে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, মামলা রুজু

মোঃ কাজল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মাইদুল মাস্টার্সকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মাসুদ রানা মুন্না নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ের পূর্ব পাশে। অভিযোগ অনুযায়ী, সাংবাদিক মাইদুল মাস্টার্স বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযুক্তরা তাকে মাথা, মুখ, কানে এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ও ঘুষি মারেন। একপর্যায়ে তার গলা চেপে ধরেন এবং নাকের হাড় ভেঙে গুরুতর আহত করেন। হামলাকারীরা তার পকেটে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সাংবাদিক মাইদুল অভিযোগ করেন, অসুস্থ গরু জবাইয়ের সংবাদ প্রকাশের কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চান এবং ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ভূরুঙ্গামারী থানার পুলিশ তদন্ত শেষে মাসুদ রানা মুন্নাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। স্থানীয় ও জাতীয় সাংবাদিক সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে জব্দকৃত অসুস্থ গরু মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয় এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অসুস্থ গরু জবাই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর প্রাণহানি চেষ্টা ও টাকা ছিনতাই; মামলা ও গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সাংবাদিককে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, মামলা রুজু

আপডেট সময় : ০৪:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬