চট্টগ্রাম ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জ্যোতির্বিদদের হিসাবে ১৯ ফেব্রুয়ারি রমজান, ২০ মার্চ ঈদুল ফিতর; বাংলাদেশে একদিন পর পালিত হবে

২০২৬ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

সারাদেশ ৭১, নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশ ৭১, নিউজ ডেক্স 

মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে আগামী ১৭ ফেব্রুয়ারি। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেটি খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ২০ মার্চ শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং সেদিনই পালিত হবে ঈদুল ফিতর।

আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা থাকবে। রমজান যত

শেষের দিকে যাবে, রোজার সময় ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

এদিকে আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। তবে সৌদি আরব প্রায়ই তাদের নিজস্ব ‘উম আল-কুরা’ ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দেয় বলে অভিযোগ রয়েছে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়, তাই জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জ্যোতির্বিদদের হিসাবে ১৯ ফেব্রুয়ারি রমজান, ২০ মার্চ ঈদুল ফিতর; বাংলাদেশে একদিন পর পালিত হবে

২০২৬ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

আপডেট সময় : ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫