চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ব্যবহৃত মোবাইল উদ্ধার, কাউকে আটক করতে পারেনি বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: শিবগঞ্জ ও ভোলাহাটে ২৯টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৬ মে ২০২৬ : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল ইকবালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র আরেকটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি চোরাই মোবাইল ফোন জব্দ করে।

বিজিবি জানায়, উভয় অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মোবাইল ফোন, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা প্রায়ই হয়ে থাকে। এসব রোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ব্যবহৃত মোবাইল উদ্ধার, কাউকে আটক করতে পারেনি বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: শিবগঞ্জ ও ভোলাহাটে ২৯টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

আপডেট সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬