চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জমিজমা বিরোধের জেরে ৩০ হাজার টাকার ধান কাটার অভিযোগে নিরীহ কৃষকদের আসামি করার প্রতিবাদ

ধুনটে যুবদল নেতার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ধুনট, বগুড়া | ২০ মে ২০২৬ : বগুড়ার ধুনট থানায় গ্রামবাসীর বিরুদ্ধে এক যুবদল নেতার দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (২০ মে) বিকেলে চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পারলক্ষীপুর গ্রামের কৃষক জাফের মন্ডল, আব্দুল মজিদ প্রামানিক, গৃহবধূ সনি আকতার, রোশনাই খাতুন ও আঞ্জেরা খাতুন।
বক্তারা অভিযোগ করে বলেন, পারলক্ষীপুর গ্রামের যুবদল নেতা রাজু আহমেদ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলীয় প্রভাব খাটিয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মাত্র ৩০ হাজার টাকার ধান কেটে নেওয়ার অভিযোগ এনে ওই মামলায় গ্রামের অসহায় ও নিরীহ কৃষকদের আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা।

গ্রামবাসীর অভিযোগ, পুলিশ কোনো ধরনের সরেজমিন তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করেছে। মামলা দায়েরের পর রাজু আহমেদ তার লোকজন নিয়ে আসামিদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মব সৃষ্টির চেষ্টা করেন। এমনকি অন্যের জমিতে কৃষিকাজ করার সময় কৃষি শ্রমিক আব্দুল মজিদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এ সময় তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, অভিযুক্ত রাজু আহমেদ স্থানীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর একজন নেতা হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমিজমা বিরোধের জেরে ৩০ হাজার টাকার ধান কাটার অভিযোগে নিরীহ কৃষকদের আসামি করার প্রতিবাদ

ধুনটে যুবদল নেতার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬