চট্টগ্রাম ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বরুড়ার পথসভায় কুমিল্লাকে বিভাগ করার সম্ভাবনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের দাবি থাকলে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে। জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমান বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং আগামী বাজেটে এ খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো কুমিল্লাবাসীও ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আসবেন।

এ সময় তিনি খাল খনন কর্মসূচি, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথাও তুলে ধরেন। তার ভাষায়, “আমরা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার আন্তরিক।”

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী আমলে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম, মামলা ও নির্যাতনের শিকার হতে হতো।” তিনি দাবি করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে।

তিনি আরও বলেন, “শুধু দেশকে স্বৈরাচারমুক্ত করলেই হবে না, দেশকে পুনর্গঠন করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন, তাদের ত্যাগকে সম্মান জানিয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। কুমিল্লাকে বিভাগ ঘোষণার সম্ভাবনার বক্তব্য ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ার পথসভায় কুমিল্লাকে বিভাগ করার সম্ভাবনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬