চট্টগ্রাম ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মহজমপুর বাজারে শত শত গ্রাহকের অংশগ্রহণে বিক্ষোভ, দ্রুত সিদ্ধান্ত বাতিলের আহ্বান

কৃষি ব্যাংক মহজমপুর শাখা স্থানান্তরের প্রতিবাদে উত্তাল সোনারগাঁ

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

(১৪ মে) সকাল ১০টায় মহজমপুর বাজারস্থ কৃষি ব্যাংক প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত স্থানীয় আমানতকারী, ঋণগ্রহীতা, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা জানান, ১৯৮১ সালে স্থানীয় জনগণের দাবির ভিত্তিতে প্রতিষ্ঠিত এই কৃষি ব্যাংক শাখাটি দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক সেবা দিয়ে আসছে। আশপাশের বারদী, নোয়াগাঁও, জামপুর ও সাদীপুরসহ অন্তত পাঁচটি ইউনিয়নের প্রায় আট হাজার গ্রাহক এই শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন।

বক্তারা আরও বলেন, শাখাটি স্থানান্তর করা হলে কৃষি ঋণ গ্রহণ, কিস্তি পরিশোধ ও দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে সাধারণ গ্রাহকদের দূরবর্তী এলাকায় যেতে হবে, যা সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি ভোগান্তি বাড়াবে।

তারা অবিলম্বে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহজমপুর বাজারে শত শত গ্রাহকের অংশগ্রহণে বিক্ষোভ, দ্রুত সিদ্ধান্ত বাতিলের আহ্বান

কৃষি ব্যাংক মহজমপুর শাখা স্থানান্তরের প্রতিবাদে উত্তাল সোনারগাঁ

আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬