চট্টগ্রাম ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বাপাউবো খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে ১০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি টেকসই বেড়িবাঁধ নির্মাণের অনুরোধ

আশাশুনির ১০ পয়েন্টে ভয়াবহ নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার-এর ডিও লেটার

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৯:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা,আশাশুনি | ১৩ মে ২০২৬ : উপকূলীয় উপজেলা আশাশুনি উপজেলা-এর ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মারাত্মক নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ডিও লেটার প্রদান করেছেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

গত ১১ মে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর প্রেরিত ডিও লেটারে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা ১০৭ সাতক্ষীরা-৩, যা আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে আশাশুনি উপজেলা দীর্ঘদিন ধরে ভয়াবহ নদীভাঙনের শিকার। টেকসই বেড়িবাঁধের অভাবে বহু জনপদ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং হাজারো পরিবার চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে।

ডিও লেটারে এমপি বিশেষভাবে আশাশুনির ১০টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ/পুনর্নির্মাণের অনুরোধ জানান। গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো—
১.আশাশুনি সদর ইউনিয়ন: পোল্ডার নং ৪, বাজার সংলগ্ন বেড়িবাঁধ
২.প্রতাপনগর ইউনিয়ন: ৭/১ ও ৭/২ নং পোল্ডার, কুড়িকাউনিয়া, রুইয়ারবিল, চাকলা সাইক্লোন শেল্টার, হরিশখালি
৩.আনুলিয়া ইউনিয়ন: ৭/২ নং পোল্ডার, মনিপুর ও বিছট
৪.কাদাকাটি ইউনিয়ন: বৈরামপুর এলাকা
৫.বুধহাটা ইউনিয়ন: ২ নং পোল্ডার, মধ্যম চাপড়া ও বুধহাটা বাজার
৬.শ্রীউলা ইউনিয়ন: ৪ নং পোল্ডার, হাজরাখালি ও কোলা
৭.বড়দল ইউনিয়ন: ৭/২ নং পোল্ডার, গোয়ালডাঙ্গা বাজার এলাকা
তিনি বলেন, এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ভবিষ্যতে ব্যাপক জনবসতি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকা নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে মানুষ ভিটেমাটি, সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। টেকসই বাঁধ নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং জীবিকা ও বসতভিটা রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাপাউবো খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে ১০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি টেকসই বেড়িবাঁধ নির্মাণের অনুরোধ

আশাশুনির ১০ পয়েন্টে ভয়াবহ নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার-এর ডিও লেটার

আপডেট সময় : ০৯:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬