চট্টগ্রাম ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিক উদ্বোধন, ৪৭২ কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে ১,৪১৯ মেট্রিক টন ধান ও চাল

কটিয়াদীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬ উদ্বোধন, কৃষকদের পাশে থাকার আহ্বান এমপি জালাল উদ্দিনের

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, চলতি মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ভর্তুকি ও সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি ৪৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে।
সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিক উদ্বোধন, ৪৭২ কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে ১,৪১৯ মেট্রিক টন ধান ও চাল

কটিয়াদীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬ উদ্বোধন, কৃষকদের পাশে থাকার আহ্বান এমপি জালাল উদ্দিনের

আপডেট সময় : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬