চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ড্রেনেজ সংকটে বছরের পর বছর একই সমস্যা, দ্রুত সমাধান চান এলাকাবাসী

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: নান্দাইল রোড বিদ্যালয়ের মাঠ পানির নিচে, ভোগান্তিতে শিক্ষার্থী-শিক্ষক

হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল, ময়মনসিংহ | ২৮ এপ্রিল ২০২৬ : সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে গেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ। হাঁটুপানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মানুষের প্রাত্যহিক কার্যক্রমে চরম ভোগান্তি নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে পুরো মাঠটি তলিয়ে গিয়ে একপ্রকার জলাশয়ে পরিণত হয়েছে। বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ পানির নিচে থাকায় শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক শিক্ষার্থীকে নোংরা পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে।

দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এতে করে স্কুলে উপস্থিতির হার কমে যাচ্ছে এবং পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠের পানি বের হওয়ার কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে দীর্ঘদিন স্থায়ী হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় তারা খেলাধুলা, পিটি ও অ্যাসেম্বলিতে অংশ নিতে পারছে না। শিক্ষকরা বলেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, এটি শুধু একটি বিদ্যালয়ের মাঠ নয়, বরং পুরো এলাকার একমাত্র খেলার মাঠ। তাই দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ ও মাঠ সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ড্রেনেজ সংকটে বছরের পর বছর একই সমস্যা, দ্রুত সমাধান চান এলাকাবাসী

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: নান্দাইল রোড বিদ্যালয়ের মাঠ পানির নিচে, ভোগান্তিতে শিক্ষার্থী-শিক্ষক

আপডেট সময় : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬