চট্টগ্রাম ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

তথ্যপ্রযুক্তির সহায়তায় এক মাসে উদ্ধার ৫০টি মোবাইল, আনন্দে উচ্ছ্বসিত মালিকরা

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার মোবাইল পেলেন প্রকৃত মালিকরা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হারানো ও চোরাই মোবাইল ফোন মালিকদের কাছে ফেরত দিয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, গত এক মাসে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০টি হারানো ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার আরও বলেন, জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উদ্ধার কার্যক্রমে যুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিলে পুরো পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উপকারভোগীরা পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্ত ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল হারিয়ে গেলে দ্রুত সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার কার্যক্রম আরও দ্রুত শুরু করা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তথ্যপ্রযুক্তির সহায়তায় এক মাসে উদ্ধার ৫০টি মোবাইল, আনন্দে উচ্ছ্বসিত মালিকরা

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার মোবাইল পেলেন প্রকৃত মালিকরা

আপডেট সময় : ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬