চট্টগ্রাম ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদরাসায় ৪ তলা মসজিদ নির্মাণে দোয়া ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

ধুনটের চৌকিবাড়ীতে দারুল হুদা মাদরাসার মসজিদ নির্মাণ কাজের সূচনা

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদরাসায় ৪ তলা বিশিষ্ট আধুনিক মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কে.এম সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মজনু আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জামিল মাদরাসার মঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী।

মাদরাসার মুহতামিম মাওলানা কে.এম সুলতান মাহমুদ জানান, নির্মাণাধীন এই মসজিদটি প্রায় ৮০×৬০ ফুট আয়তনের (প্রায় ৪৮০০ বর্গফুট) হবে। এতে আনুমানিক ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সম্পূর্ণ নির্মাণ কাজ ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকার অর্থে বাস্তবায়ন করা হবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ওলামায়ে কেরাম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান মেহমান মুফতি আতাউল্লাহ নিজামী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদরাসায় ৪ তলা মসজিদ নির্মাণে দোয়া ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

ধুনটের চৌকিবাড়ীতে দারুল হুদা মাদরাসার মসজিদ নির্মাণ কাজের সূচনা

আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬