চট্টগ্রাম ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে টাউনহলে মানববন্ধন, ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

কুমিল্লায় জামায়াতে ইসলামী’র মানববন্ধন: জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে কর্মসূচি পালন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা টাউনহলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নগরীর টাউনহল থেকে শুরু করে মনোহরপুর, রাজগঞ্জ, বাদুরতলা ও লাকসাম রোড পর্যন্ত বিভিন্ন পোস্টার-ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, মহানগর জামায়াতের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা এবং কর্মপরিষদ সদস্য এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন ও আমীর হোসাইন ফরায়েজী।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি অনুযায়ী “পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন”, “সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা”, “ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার”, এবং “১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ” করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তবে জনগণ তা প্রতিহত করবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতে পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ৫ দফা দাবি দ্রুত মেনে নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে টাউনহলে মানববন্ধন, ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

কুমিল্লায় জামায়াতে ইসলামী’র মানববন্ধন: জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে কর্মসূচি পালন

আপডেট সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫