চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ঝটিকা অভিযানে বিপুল মাদক উদ্ধার, স্বামী পলাতক

নাচোলে ডিএনসির অভিযানে ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশ উদ্ধার, নারী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

নাচোলে ডিএনসির অভিযানে উদ্ধার হওয়া চোলাইমদ ও ওয়াশ।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নাচোল উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এক নারীকে গ্রেফতার করা হলেও কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

অভিযানে ঘটনাস্থল থেকে জেসমিন মার্ডী (২৯) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার স্বামী শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল (২৮) অভিযান চলাকালে পালিয়ে যেতে সক্ষম হন। উভয়ের বাড়ি নাচোল উপজেলার হাঁকরইল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে ৮০ লিটার তৈরি চোলাইমদ এবং ১৪০০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝটিকা অভিযানে বিপুল মাদক উদ্ধার, স্বামী পলাতক

নাচোলে ডিএনসির অভিযানে ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশ উদ্ধার, নারী গ্রেফতার

আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬