চট্টগ্রাম ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু, মিলনায়তনে আলোচনা সভা

স্কাউটদের পদচারণায় মুখর পীরগঞ্জ,উদযাপিত স্কাউট দিবস

মো.আরফান আলী
  • আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল বুধবার বাংলাদেশ স্কাউট, পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পীরগঞ্জ উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, পীরগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজল ই খোদা পাভেল, সাব-লিডার গীতা রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা স্কাউট সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু, মিলনায়তনে আলোচনা সভা

স্কাউটদের পদচারণায় মুখর পীরগঞ্জ,উদযাপিত স্কাউট দিবস

আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬