চট্টগ্রাম ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করায় হিন্দু ভোটারদের সম্মাননা

গাজীপুর-১ আসনে ধানের শীষের বিজয়: হিন্দু সম্প্রদায়কে বিএনপির অভিনন্দন ও সংবর্ধনা

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মজিবুর রহমানকে বিজয়ী করায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের অভিনন্দন ও সংবর্ধনা দিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর গার্লস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি বাবু অধ্যাপক চন্দ্র মোহন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক এস পলাশ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার এবং হিন্দু মহিলা নেত্রী সুচিত্রা সরকার।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন, সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সকল ধর্মের মানুষ একসাথে কাজ করছে। ভবিষ্যতেও এই ঐক্য বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করায় হিন্দু ভোটারদের সম্মাননা

গাজীপুর-১ আসনে ধানের শীষের বিজয়: হিন্দু সম্প্রদায়কে বিএনপির অভিনন্দন ও সংবর্ধনা

আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬