নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান জোরদার
সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
- আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্বে ছিলেন হাবিলদার মোঃ শাহজাহান।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সাপাহার উপজেলার জলশুকা গ্রামের ঈদগাহ মাঠের পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি ১০,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানায় বিজিবি। আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু পাচার, মাদক চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।























