চট্টগ্রাম ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

পুকুর পাড়ের ছোট কাঠের পিঁড়িতে টানা ৬৬ বছর ধরে গ্রাহকের চুল কেটে চলেছেন অকিল শীল

ফরিদপুরের সালথায় ৬৬ বছরের কাঁচি আর ক্ষুরের গল্প: অকিল শীলের জীবনযাত্রা

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ 

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে পুকুর পাড়ে বসেই চলছে এক অনন্য জীবনের গল্প। সাতাশি বছর বয়সী অকিল শীল হাতে পুরোনো কাঁচি ও ক্ষুর নিয়ে মানুষের চুল ও দাড়ি কাটছেন টানা ৬৬ বছর ধরে।

সময়ের সঙ্গে বাজারের চেহারা বদলেছে। আধুনিক সেলুন, নতুন দোকান, নানা সুবিধা এসেছে। তবু অকিল শীলের কর্মস্থল অচল—পুকুর পাড়ের সেই ছোট্ট কাঠের পিঁড়ি। শৈশব থেকেই পিতার নাপিতের কাজে যুক্ত হওয়া অকিল শীল আজও সেই একই পেশায় নিয়োজিত।

মাঝারদিয়া বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। সকালে অকিল শীল এসে কাঠের পিঁড়িতে বসেন, হাতে পুরোনো কাঁচি ও ক্ষুর নিয়ে গ্রাহকের চুল কেটে দেন। বয়সের ভার পড়লেও কাজের প্রতি তার আগ্রহ কমেনি। স্থানীয়রা বলেন, “ছোটবেলা থেকেই অকিল শীলের কাছেই চুল কাটাই। তার হাতে চুল কাটালে আলাদা ভালো লাগে।”

অকিল শীল জানান, বর্তমানে প্রতি জনের চুল কাটার জন্য ৫০ টাকা নেন। হাটের দিনে তার কাছে গড়ে ২০ থেকে ২৫ জন গ্রাহক আসেন। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে কেউই এই পেশার সঙ্গে যুক্ত নয়। তবু গ্রামীণ জীবনের এই সরল পেশা আধুনিকতার ভিড়ে যেন জীবন্ত ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
অকিল শীলের পুকুর পাড়ের ছোট সেলুনটি শুধু চুল কাটা নয়, বরং এলাকার মানুষের জন্য একটি পুরনো স্মৃতির ঠিকানা। কাঁচি টুং টুং শব্দেই যেন লেখা হয়ে গেছে তার ৬৬ বছরের গল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুকুর পাড়ের ছোট কাঠের পিঁড়িতে টানা ৬৬ বছর ধরে গ্রাহকের চুল কেটে চলেছেন অকিল শীল

ফরিদপুরের সালথায় ৬৬ বছরের কাঁচি আর ক্ষুরের গল্প: অকিল শীলের জীবনযাত্রা

আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬