চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ব্যাংক হিসাবের সম্পূর্ণ স্টেটমেন্ট সাংবাদিকদের কাছে সরবরাহের দাবি

এনসিপি মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ, ফেসবুকে বিস্তারিত তথ্য উপস্থাপন

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
গত বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তার ব্যক্তিগত ব্যাংক হিসাবসহ স্ত্রী, পিতা ও মাতার নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন।

পোস্টে তিনি সাংবাদিকদের উদ্দেশে লিখেছেন, “প্রিয় সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা নিবেন। আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য উপস্থাপন করা হলো।”
প্রকাশিত তথ্যমতে, তার নামে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র হিসাবে ১৯ মার্চ ২০২৪ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
এছাড়া সোনালী ব্যাংক পিএলসি-তে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে খোলা একটি হিসাবে মোট জমা রয়েছে ১০ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭০ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা।
তার স্ত্রীর নামে প্রাইম ব্যাংক পিএলসি-তে খোলা একটি হিসাবে ১ মে ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা হয়েছে ৫১৫ টাকা এবং উত্তোলন হয়েছে ২ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৬১৩ টাকা।
সজীব ভূঁইয়া তার পিতার নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করেছেন। জনতা ব্যাংক পিএলসি-তে একটি হিসাবে বর্তমান স্থিতি রয়েছে ৫১ হাজার ৯৯০ টাকা।

এছাড়া একই ব্যাংকে একটি ঋণ হিসাবে মোট ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে দায় রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।

রূপালী ব্যাংক পিএলসি-তে তার পিতার একটি হিসাবে ১ জুলাই ২০২৪ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা হয়েছে ১১ লাখ ১৯ হাজার ১৫৫ টাকা এবং উত্তোলন হয়েছে ২১ লাখ ১০ হাজার ১৯৬ টাকা। বর্তমানে স্থিতি রয়েছে ২৭ হাজার ৬০২ টাকা।
অগ্রণী ব্যাংক পিএলসি-তে আরেকটি হিসাবে মোট জমা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৩৪৮ টাকা এবং উত্তোলন হয়েছে ৮ লাখ ৪ হাজার ৪২ টাকা। বর্তমানে স্থিতি রয়েছে ৬৬ হাজার ১০৮ টাকা।
এছাড়া এনআরবিসি ব্যাংক পিএলসি-তে “ইসরাত এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসায়িক হিসাব রয়েছে। সেখানে ১ জানুয়ারি ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা হয়েছে ৪ লাখ ২ হাজার ৯ টাকা এবং উত্তোলন হয়েছে ১ হাজার ১০৬ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৪ লাখ ৯০০ টাকা।

তার মায়ের নামে রূপালী ব্যাংক পিএলসি-তে থাকা একটি হিসাবে ১ জুলাই ২০২৪ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা হয়েছে ৯৪৮ টাকা এবং উত্তোলন হয়েছে ৭১৮ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, উল্লিখিত মোট ৯টি ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্যাংক হিসাবের সম্পূর্ণ স্টেটমেন্ট সাংবাদিকদের কাছে সরবরাহের দাবি

এনসিপি মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ, ফেসবুকে বিস্তারিত তথ্য উপস্থাপন

আপডেট সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬