চট্টগ্রাম ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

স্বামীকে জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় তদন্ত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী জিজ্ঞাসাবাদে

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার (২ মার্চ) রাতে ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ইফতি নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রভাষক মুমতাজ মুকুলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুমতাজ মুকুলের দুই স্ত্রী রয়েছে। ছোট স্ত্রী ইফতিকে নিয়ে তিনি কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বড় স্ত্রী সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইফতির সঙ্গেই বেশি সময় কাটাতেন মুকুল, তবে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকত।
রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয় বলে জানান প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে ইফতিকে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। তবে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মুমতাজ মুকুলকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, মৃত ইফতির স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বামীকে জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় তদন্ত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী জিজ্ঞাসাবাদে

আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬