চট্টগ্রাম ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মামলা তুলে নিতে চাপ ও মিথ্যা মামলার অভিযোগ, প্রতিপক্ষের পাল্টা বক্তব্য

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ: মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম |
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও একাধিক চাঁদাবাজির মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জামিল মিয়া শনিবার সকালে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল মিয়া জানান, পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লায় তার সঙ্গে ভাগি শরিক মোছা. ছাবিরন বেগম, মো. আব্দুল গফুর মিয়া ও মো. আল-আমিন মিয়ার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে ও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। একটি মামলা পিবিআইতে এবং অপর একটি থানা পুলিশের নিকট তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

জামিল মিয়া আরও বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মূলে ১০৭ শতক জমির হকদার হন এবং দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ একটি মিথ্যা মামলা করে একতরফা ডিগ্রি নিয়ে কিছু জমি জবরদখল করেছে বলে তিনি দাবি করেন। ওই ডিগ্রির বিরুদ্ধে আপিল চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল গফুর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের ডিগ্রি ও বৈধ কাগজপত্রের ভিত্তিতেই তিনি জমি ভোগদখল করছেন। চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক হওয়ায় চাঁদাবাজির মামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে হয়রানিমূলক মামলা ও প্রাণনাশের হুমকি থেকে পরিত্রাণ চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মামলা তুলে নিতে চাপ ও মিথ্যা মামলার অভিযোগ, প্রতিপক্ষের পাল্টা বক্তব্য

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ: মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬