চট্টগ্রাম ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, দাফন সহায়তায় পাশে জামায়াতে ইসলামী

আশাশুনির প্রতাপনগরে বেওয়ারিশ লাশ উদ্ধার: দাফনে জামায়াতের আর্থিক সহায়তা

এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক অজ্ঞাত ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ প্রতাপনগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম ছিলেন না। মঙ্গলবার বিকেলে নাকনা গ্রামে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

ঘটনার পর স্থানীয়রা তার ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্বজনদের শনাক্তের জন্য স্থানীয়রা ও এলাকাবাসী উদ্যোগ নিলেও কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারেনি।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী সরদার, ইউনিয়ন আমীর মাওলানা ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আশাশুনি থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, বৈধ স্বজন পাওয়া গেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত কেউ দাবি করেননি।

পোস্টমর্টেম শেষে সরকারি কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, লাশ বহন, দাফন ও কাফনের খরচে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, দাফন সহায়তায় পাশে জামায়াতে ইসলামী

আশাশুনির প্রতাপনগরে বেওয়ারিশ লাশ উদ্ধার: দাফনে জামায়াতের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫