চট্টগ্রাম ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

চাঁদাবাজির প্রতিবাদে শতাধিক গ্রামবাসীর মানববন্ধন, পুলিশের তদন্ত চলমান

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের গ্রেপ্তার দাবি

মোঃ ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ফজল উদ্দিন |
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাতিরকান্দি গ্রামে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, বাচ্চু মিয়া, রুবেল মিয়া, লায়েক মিয়া, জাবেদ, নাজিম উদ্দিন, সালাউদ্দিন, সাইমুল ও সাদেক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা নিয়মিত সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

গ্রামবাসীর অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টার দিকে ছায়েদ হোসেন ও ট্রাক্টর চালক চান মিয়াকে লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০–১৫টি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে নিজেদের নির্দোষ দাবি করছে বলেও অভিযোগ ওঠে।

অভিযুক্ত বাচ্চু মিয়া ও তার পরিবারের দাবি, সম্প্রতি মাটির গাড়ি চলাচলের সময় ধুলাবালি কমাতে পানি ব্যবহারের দাবি জানানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গভীর রাতে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙচুর ও আহত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মানববন্ধনে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির প্রতিবাদে শতাধিক গ্রামবাসীর মানববন্ধন, পুলিশের তদন্ত চলমান

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের গ্রেপ্তার দাবি

আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬